বুধবার, ৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার সবুজপাড়া এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং অর্থ দাবি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১২ টার পর অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়া এলাকার ফরজ আলীর ছেলে ওমর ফারুক (২২)। 


পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী অভিযোগ করেন যে, তিনি নিজ বাড়ির নিচতলার ওয়াশরুমে গোসল করছিলেন। এ সময় ওয়াশরুমের ভেন্টিলেটরের দিকে তাকিয়ে দেখতে পান, পাশের একটি আমগাছে উঠে আসামি মোবাইল ফোনের মাধ্যমে তার গোসলের ভিডিও ধারণ করছে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে আসামি দ্রুত গাছ থেকে নেমে পালিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর আসামি ভুক্তভোগীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ধারণ করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী চুয়াডাঙ্গা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে। 


এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)  মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বেকারি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা