রবিবার, ২৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে জেলা জজ আদালত ভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বশেষ সভার কার্যবিবরণী অনুমোদন, পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, সমন জারি/গ্রেফতারি/হুলিয়া ও ক্রোকি পরোয়ানা (পি অ্যান্ড এ) তামিল এবং দ্রুত প্রতিবেদন দাখিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, আদালতে আসা-যাওয়ার পথে ও আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, তদন্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মতো মেডিক্যাল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, হুলিয়া জারি এবং সম্পত্তি জব্দের বিষয়ে দ্রুত প্রতিবেদন প্রাপ্তি, বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্বরের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা থেকে সময়মতো আদালতে আলামত উপস্থাপন, বিচারাধীন আসামিদের জেলহাজত থেকে আদালতে সময়মতো উপস্থিতকরণ, পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রহণীয় পদক্ষেপ, মামলায় জব্দকৃত আলামতের নিষ্পত্তি/ধ্বংস/নিলাম বিক্রয়, পুলিশ রিমান্ড ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন হচ্ছে কিনা তা তদারকি, পারিবারিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংক্রান্ত প্রবেশন বিষয়ে গ্রহণীয় পদক্ষেপসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।


সভায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম। তিনি বলেন, আজকের সভায় সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এখানে উপস্থিত রয়েছেন। আপনারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা অবশ্যই করা হবে।


তিনি আরও বলেন, আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যার যে সমস্যা, আমাদের কাছে আসবেন, পরামর্শ নেবেন। আমরাও আপনাদের কাছ থেকে পরামর্শ নেব। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 'সবার আগে বাংলাদেশ'Ñএই বিষয়টি ধারণ করে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। তবেই দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে।"


সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার রুহুল কবীর খান। এছাড়াও উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরান পনি ও মোস্তফা কামাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন, এমও (ডিসি) ডা. শামীমা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মারুফ সারোয়ার বাবু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তা ছানোয়ার হোসেন, এসআই মোর্শেদ আলম, পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ হিমেল রানা, জীবননগর থানার ওসি সেলিমান শেখ, দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক বিকাশ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (সিআইডি) গোলাম ছবুর খান, মনির হোসেনসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার