শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
মুজিবনগরে মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মেহেরপুরের মুজিবনগরে উৎসবমুখর পরিবেশে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল উলুম হিফজের ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা খান জাহান আলী, মোনাখালী ইউনিয়ন আমির মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আমির আব্দুল হালিম এবং উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সোহেল রানা, সেলিম খান, মাওলানা আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২