বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৬৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় ৬৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে মোট ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন ঘোলদাঁড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘোলদাঁড়ী বাজার এলাকায় এক অভিযানে ভেদামারি গ্রামের লিখন হোসেন (২৫) ও জাহাপুর গ্রামের ভাদু (২৭) নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অপর দিকে, একই ক্যাম্পের আরেকটি অভিযানে ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামে মেসার্স আর ট্রেডার্সের একটি গোডাউনের সামনে থেকে রাধিকাগঞ্জ এলাকার খালিদ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, এসব ঘটনায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার