বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রাফিক অভিযানে ৫৭৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

এক মাসে ২৮ লাখের বেশি জরিমানা আদায়
  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ট্রাফিক অভিযানে ৫৭৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলার সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক বিভাগের চলমান চেকপোস্ট কার্যক্রমে ব্যাপক সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা জোরদার ও ট্রাফিক আইন প্রতিপালন নিশ্চিত করতে এপ্রিল ২০২৬ মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।


ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এসময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ৫৩টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ৩৩৯ জন, হেলমেটবিহীন ও অন্যান্য অপরাধে ১৬৪টি এবং অযান্ত্রিক যানবাহনের ২৩টি মামলা করা হয়। অভিযান চলাকালে মোট ২৮ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এতে ৫০ জন মোটরসাইকেল চালককে সচেতন করা হয়েছে।


পুলিশ সুপার বলেন, অদক্ষ চালকরাই অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। তাদের ভুলের কারণে পরিবারকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার