সোমবার, ৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এমপি রুহুল আমিন

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত অপরিহার্য
  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২৬ ইং
দর্শনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার দর্শনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।


এসময় তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। তাই সমাজের উন্নয়নের জন্য গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিত অপরিহার্য। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজের অসঙ্গতি তুলে ধরা সম্ভব হয় এবং রাষ্ট্রে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে কাজ করাও সাংবাদিকদের কর্তব্য।


অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে পোঁছে সমাপ্ত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।
আলোচনা সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন। সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চঞ্চল মেহমুদ, নজরুল ইসলাম, আহসান হাবীব মামুন, হাসমত আলী, ইমতিয়াজ আহমেদ রয়েল, ফরহাদ হোসেন, সুকোমল চন্দ্র দাস বাঁধন, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, আব্দুর রহমান, আবিদ হাসান রিফাত, সাব্বির আলিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট