সোমবার, ৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হলেন জীবননগরের আতিকুর রহমান উজ্জল

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২৬ ইং
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হলেন জীবননগরের আতিকুর রহমান উজ্জল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের সন্তান আতিকুর রহমান উজ্জল। গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক পত্রে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কাশিপুর মাঠপাড়া গ্রামের সন্তান আতিকুর রহমান উজ্জলকে সহসভাপতি মনোনিত হয়।


আতিকুর রহমান উজ্জল এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন সরকারি তিতুমীর কলেজ থেকে। ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেতা একাধিক রাজনৈতিক মামলার সম্মুখীন হয়েছেন।  তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে এবং একটি মামলায় ২ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত হন। এছাড়া তিনি তিনবার কারাবরণ করেছেন, প্রায় ৪ মাস কারাগারে ছিলেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে তিনি গুলিবিদ্ধ হন বলেও জানা গেছে। নবনির্বাচিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আতিকুর রহমান উজ্জল সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট