বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় কৃষকদের নিয়ে কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় কৃষকদের নিয়ে কর্মশালা

টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় উন্নত জাতের বীজ ও বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এই কর্মশালা শুরু হয়| ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’- এই স্লোগানকে সামনে রেখে সরাসরি প্রান্তিক চাষী ও কৃষকদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়|

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার আক্তারুল ইসলাম| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী ও ব্র্যাক সীড কোম্পানির ডিলার আব্দুল খালেক এবং চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারের ব্যবসায়ী ও ডিলার আব্দুল মতিন| এছাড়া ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পিডিএস) রহিজুল ইসলামও বক্তব্য দেন|

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলস ও মার্কেটিং অফিসার জাকির হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউপি সদস্য শেখ মাফিজুর রহমান মাফি, হাবিল উদ্দীন, মোল্লা মহি উদ্দীন মনির, আসকার আলী, সানোয়ার হোসেন, সাইদুল ইসলাম, বজলুর রহমান, ওমর আলী, সংগ্রামসহ অর্ধশতাধিক কৃষক ও প্রান্তিক চাষী|

কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের লাউ ও চিচিঙ্গার বীজ এবং কীটনাশক বিতরণ করা হয়| পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য উন্নত মানের প্যাকেটজাত খাবারের ব্যবস্থাও করা হয়|




কমেন্ট বক্স
notebook

অধ্যক্ষ আবু নাসির ও সভাপতি ইউসুফ সিন্ডিকেটের পাহাড়সম অনিয়ম