যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্প এলাকায় এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল মাহমুদ। উপ-সহকারী কৃষি অফিসার শামাউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএডিসি সার ডিলার আকিমুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসিন আলী, নুরুজ্জামান, কৃষক আমীর হোসেন, কৃষক দলনেতা রিপন হোসেন, কৃষাণী লিপি খাতুন ও শাহারন বেগমসহ অনেকে।
মাঠ দিবসে বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়নে বাড়ির আঙিনায় সবজি ও ফলমূল চাষের গুরুত্ব অপরিসীম। এতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারের অতিরিক্ত আয়ও সম্ভব। তারা উপস্থিত কৃষক-কৃষাণীদের নিজ নিজ আঙিনায় বেশি বেশি সবজি ও ফলমূল চাষে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে মনোহরপুর আবাসন প্রকল্প এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
জীবননগর অফিস