মেহেরপুরের মুজিবনগরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাওছার আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, সময়মতো বীজ ও সার সরবরাহের ফলে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিনামূল্যে এ সহায়তা পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন।
মুজিবনগর অফিস