বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পিকআপ-ভ্যান সংঘর্ষে আহত নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৬ ইং
জীবননগরে পিকআপ-ভ্যান সংঘর্ষে আহত নারীর মৃত্যু

জীবননগর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সালমা খাতুন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। সালমা খাতুন উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মিজু মিয়ার স্ত্রী। এর আগে একই দিন বেলা একটার দিকে জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৭৭৪৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে সালমা খাতুন গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে, ফলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স