সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৬ ইং
গাংনীতে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে| গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়| কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে|

স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কৃষক রুহুল আমিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গরম থেকে ¯^স্তি পেতে বাড়ির পাশের সড়কে ঘুরতে যান| এসময় তাকে সাপে কাটে| সে দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের জানায়| পরিবারের লোকজন ওঝা ডাকলে ওঝার দল তাকে চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে বলে চলে যায়| রাত ২টার দিকে সে বেশি অসুস্থ বোধ করলে রাতেই নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার মটমুড়া গ্রামের এক কৃষক সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|




কমেন্ট বক্স
notebook

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী