শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি-১৬১৪’

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি-১৬১৪’

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬১৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন মরিয়ম সুলতানা ভুবন, আব্বাস উদ্দীন, আনছার আলী, মো. সাহেদ আলী, কাজল মল্লিক, ফুয়াদ আল মুকতাদির, হারুন অর রশিদ, গোলাম কবীর মুকুল, হাবিবুর রহমান বাবু, কাজল মাহমুদ, বনলতা ও ছোটগল্প বলেন জিএম জোয়ার্দার।


অনুকাব্য পাঠ করেন আবু নাসিফ খলিল। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন অ্যাডভোকেট বজলুর রহমান ও সভাপতি ইকবাল আতাহার তাজ এর কবিতা আবৃত্তি করে শোনান সরদার আলী হোসেন। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, শেখ সেলিম, গোলাম কবীর মুকুল, অ্যাডভোকেট বজলুর রহমান, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ। এছাড়াও আসরে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন, মোজাম্মেল হক। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬১৪তম পর্বের সমাপ্ত হয়।



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি