শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার আসাননগরে অবৈধভাবে ডিজেল মজুদ

একজনের ১০ হাজার টাকা জরিমানা ও জেল
  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গার আসাননগরে অবৈধভাবে ডিজেল মজুদ

আলমডাঙ্গার আসাননগর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে শরিফুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন প্রথমে অনুসন্ধান চালান। পরে শরিফুল ইসলামের বাড়িতে ৩ (তিন) ব্যারেল ডিজেল মজুদের তথ্য নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে আসাননগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৬৪৫ লিটার, অর্থাৎ ৩ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। এসময় জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মূল্য রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদের সত্যতা পাওয়া গেছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি