সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কৃষিজমির মাটি কেটে বিক্রি, ৬টি ট্রাক্টর জব্দ

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় কৃষিজমির মাটি কেটে বিক্রি, ৬টি ট্রাক্টর জব্দ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৬টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব ট্রাক্টর জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার বিভিন্ন মাঠ থেকে কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করে আসছিল একটি চক্র। এ কাজে জড়িত হিসেবে দর্শনা থানাধীন চাকুলিয়া গ্রামের দৌলৎ ট্যাংরার ছেলে বকুল হোসেনের নাম উঠে এসেছে।


এ প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে দর্শনার দিক থেকে আসা ৬টি মাটিভর্তি ট্রাক্টর আটক করে। বর্তমানে ট্রাক্টরগুলো পুলিশের হেফাজতে রয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, ট্রাক্টরগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে বকুল হোসেনের নাম নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ট্রাক্টর আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী