সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে গভীর রাতে তেল বিক্রি

কৃষকদের ক্ষোভ চরমে, নজরদারির দাবি
  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৬ ইং
ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে গভীর রাতে তেল বিক্রি

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে গভীর রাতে ডিজেল তেল বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে তড়িঘড়ি করে তেল বিক্রি করায় অনেক কৃষকই বুঝতে পারছেন না তারা সঠিক পরিমাণ তেল পাচ্ছেন কি না।


স্থানীয় একাধিক কৃষক জানান, দিনের বেলায় লাইনে দাঁড়িয়ে তেল পেতে হিমশিম খেতে হয়, অথচ রাতের মধ্যে রহস্যজনকভাবে বিপুল পরিমাণ ডিজেল তেল বিক্রি হয়ে যাচ্ছে। এতে করে সকালে এসে অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ফলে চাষাবাদে মারাত্মক বিঘ্ন ঘটছে।


ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, তারা ঠিকমতো বুঝতেই পারে না কতটুকু তেল দিচ্ছে। রাতের বেলা গোপনে তেল বিক্রি করে ফেলে, আর সকালে এসে শুনেন তেল শেষ। এটা তাদের সাথে অন্যায়।


তবে এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার জাকিরুল ইসলাম বলেন, রাত ১টার দিকে তেল এসেছে। প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল তেল সরবরাহ করা হয়। সেই তেল ভোর রাত পর্যন্ত বিক্রি করে শেষ হয়ে গেছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে।


এদিকে সচেতন মহল বলছেন, কৃষি নির্ভর অঞ্চলে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পাশাপাশি ফিলিং স্টেশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী