মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিসি

প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি
  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৬ ইং
মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিসি

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় সঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


‎তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত জরুরি। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণের কাছে বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ‎এসময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং গঠনমূলক পরামর্শগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ