সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

মেহেরপুরের গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার সকালে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


সকাল থেকেই গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে এ অভিযানের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, নালা এবং শহরের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন, গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম রেজা, সহকারী প্রকৌশলী রাজু আহমেদ এবং গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী কাননসহ অন্যান্য কর্মকর্তারা।


উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।


সংশ্লিষ্টরা জানান, জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী