মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে এমপি অ্যাড. রাসেল

মেধাবী শিক্ষার্থী আমাদের সমাজ ও দেশের সম্পদ
  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে এমপি অ্যাড. রাসেল

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়। আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নুর মোহাম্মদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘মেধাবীদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হচ্ছে। এই বৃত্তি পরীক্ষায় প্রতিযোগিতা হচ্ছে, মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে। এরা আমাদের সমাজ ও দেশের সম্পদ ও কল্যাণ বয়ে আনছে। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষ বাংলাদেশি, আমরা সবাইকে নিয়ে দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, রূপালী ব্যাংকের আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আব্দুল খালেক, আলমডাঙ্গা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মণ্টু, সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন।


স্বাগত বক্তব্য দেন আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্যসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন। নওলামারী মাদ্রাসার প্রভাষক শাহিন শাহিদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নওলামারী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. আব্দুল হাই, প্রভাষক তাপস রশিদ, সমাজকর্মী আব্দুর রশিদ মুঞ্জু, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা আবুল বাশার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বসিরুল আলম, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহমুদ মাসুদ কামান প্রমুখ।


উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত আফিয়া নূর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছিল প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৩৮ জন। তার মধ্যে ১৮২ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি উপস্থিত থেকে ১৮২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেকের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা