আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে জ্ঞান ও আমলগত মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাধারণ মানুষের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী এবং উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।
আলমডাঙ্গা অফিস