বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
দামুড়হুদায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়রামপুর নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম (১৪) একই গ্রামের সাজিরুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়রামপুর নতুন পাড়া গ্রামের সাজিরুলের ছেলে নাঈম তরমুজ কেনার উদ্দেশ্যে কাঠালতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অপর মোটরসাইকেলের আরোহীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের পর ওই মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। চুয়াডাঙ্গা থানার পুলিশ রিপোর্ট তৈরি করেছে। নিহত পরিবারের থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা করেনি। মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস