মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশ্বাস পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ পরিবার চত্বরে ইফতার পূর্ব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, মেহেরপুর জেলা জাসাসের সভাপতি বাকা বিল্লাহ, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব।
ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, বামন্দী বিশ্বাস পরিবারের পক্ষ থেকে প্রতিবছরই এই আয়োজন করে থাকে।
প্রতিবেদক গাংনী