রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৬ ইং
মুজিবনগরে বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ইফতার মাহফিল

মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধের চেতনা ধারণ করে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম ও সাইফুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলী, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান টুটুল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, যুবদল নেতা ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা শাওন, তুষার, শাহিন, মাকসুদুলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ইফতার মাহফিলে আমিরুল ইসলামের পরিবার সহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি আগত অতিথিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করে।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার