মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে এ ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়জিদ মোল্লা, সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগা মোল্লা, সাবদার আলী, জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বার্তা বহন করে। এ ধরনের আয়োজন নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।
মুজিবনগর অফিস