মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের এমপিকে গণসংবর্ধনা ও ইফতার

‘পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস’
  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের এমপিকে গণসংবর্ধনা ও ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যদের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা ঐতিহাসিক দারুস সালাম ময়দান প্রাঙ্গণে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, আইন-আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, পৌর আমির মাহের আলী এবং জেলা জামায়াত নেতা কাইয়ুম উদ্দিন হিরোক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।


সভা শুরুর আগে পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।


প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন এবং দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, রমজানের সিয়াম শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতার এক মহান প্রশিক্ষণ। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে শেখায় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা গড়ে তোলে। তিনি বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা গেলে দুর্নীতি, অনিয়ম ও অবিচারমুক্ত একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।


পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো