রবিবার, ১ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কালবের বার্ষিক সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৬ ইং
মেহেরপুরে কালবের বার্ষিক সাধারণ সভা

মেহেরপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময়  দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় মেহেরপুর পৌর কলেজের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


মেহেরপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহা. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালব-এর ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস। ‎বিশেষ অতিথি ছিলেন কালব “গ” অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলা ব্যবস্থাপক মি. সুজয় কুমার বসু।


‎সভায় ইউনিয়নের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও সঞ্চয় বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। ‎এসময় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

লিটু নামে শৈলকুপার বারইপাড়ার সেই ছেলেটি এখন আইনমন্ত্রী