যশোর শিক্ষাবোর্ড কর্তৃ আয়োজিত জুনিয়র স্কলারশিপ পরীক্ষা-২০২৫ এ দামুড়হুদা উপজেলার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫২ জন ট্যালেন্টপুল এবং বাকিরা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। গত বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়- কেরু উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৬ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে। দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে। ট্যালেন্টপুল বৃত্তিতে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শীর্ষ অবস্থানে রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, ‘গভর্নিং বডির সভাপতির দিকনির্দেশনা, শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই আমরা এ সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাল্লাহ।’
প্রতিবেদক দামুড়হুদা