মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন জামায়াতের আমির ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার আমির মাওলানা খানজাহান আলী এবং উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজীসহ উপজেলা ও ইউনিয়নের ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, সামাজিক ঐক্য ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মুজিবনগর অফিস