মেহেরপুরের গাংনীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. ওবায়দুল বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আসাদুজ্জামান, মার্কেটিং অফিসার পলাশ কুমার ঘোষ, ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন, আমিনুল ইসলাম সাগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকরা জানান, বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও দারিদ্র্য বিমোচনে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রতিবেদক গাংনী