শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চুয়াডাঙ্গার দুর্দান্ত জয়

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চুয়াডাঙ্গার দুর্দান্ত জয়

৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বড় জয় পেয়েছে চুয়াডাঙ্গা জেলা দল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে সহজেই জয় পায় চুয়াডাঙ্গা। ম্যাচে টস জিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা জেলা নির্ধারিত ওভারে ২২২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে হাসিব দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১০০ বলে ১১২ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া রাসেল ৫৩ বলে ৪৩ রান করে দলকে শক্ত অবস্থানে নিতে সহায়তা করেন।


২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ জেলা চুয়াডাঙ্গার নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। তারা ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় চুয়াডাঙ্গা জেলা এবং ম্যাচজুড়ে নিজেদের পূর্ণ আধিপত্য বজায় রাখে।


বল হাতেও চুয়াডাঙ্গার বোলাররা ছিলেন সমানভাবে কার্যকর। দলীয় অধিনায়ক রনি ৯ ওভার ৩ বল করে মাত্র ৩৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে হাসিব ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।


চুয়াডাঙ্গা জেলার খেলোয়াড়রা হলেন- মো. ইরফান, মুনতাসির রাতুল, মো. সাঈদ-উর-রহমান (অধিনায়ক), মো. রাসেল মিয়া, মো. ফয়সাল কবীর, মো. তৌহিদুর হাসান অপু, মো. ইমাম হোসেন, মো. হাসিব, মো. আলিফ, মো. মাহফুজ আহমেদ, মো. শাকিল আকবর ও মো. গোলাম মোস্তফা সরকার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন- রতন, খালিদ ও লতিফ।


কোচিং ও ব্যবস্থাপনা দলে ছিলেন- কোচ টুটুল বস, সহকারী কোচ টুটুল মোল্লা, ম্যানেজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিলন বিশ্বাস এবং সহকারী ম্যানেজার সামাউন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য ফাহিম উদ্দীন মভিন।



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি