বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

কৃত্রিম সংকট না তৈরির আহ্বান, মনিটরিং জোরদারের ঘোষণা
  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টায় অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। সভায় বক্তারা রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি না করা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ডাল ও ছোলাসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠ ও বাজার পরিদর্শক সহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও সদস্যসচিব সুমন পারভেজ খান। সভায় ব্যবসায়ী নেতারা প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তারা সর্বোচ্চ সজাগ থাকবেন। তবে পাইকারি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলে খুচরা পর্যায়েও তার সুফল মিলবে বলে তারা আশা প্রকাশ করেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।


কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ