আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদায় চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা রাতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মাহমুদ হাসান খান বাবু এলাকার ভোটারদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং খোঁজখবর নেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাবু খান বলেন, এই আসনের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনে এগিয়ে থাকতে বাবু খান ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে পাড়া-মহল্লায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি কর্মসূচিতেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করছে। এসময় ইউনিয়ন বিএনপি ও স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক দামুড়হুদা