শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে সভা

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৬ ইং
গাংনীতে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে সভা

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।


অনুস্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান এবং গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম। সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এসময় রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় আসন্ন গণভোট বিষয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপ