বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় স’মিল কাঠপট্টি ব্যবসায়িক সমিতির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা কাঠপট্টিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আপসহীন নেতৃত্বেই বারবার স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করছি এবং একই সঙ্গে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদার করার অঙ্গীকার করছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা জাসাস সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হামিদুল হক টুটুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা মফিজুর রহমান মনা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহারুফ আহমেদ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মহম্মদ আলী, জামাত আলী, নজু মিয়া, আমির মিয়া, রফিক মিয়া, মানিক মিয়া, আরশেদ আলী, শাহজাহান মিয়া, আলমগীর হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ