বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এরশাদপুরে পাউবোর খাল ব্লক নির্মাণে অনিয়ম

হাতের চাপেই খুলে যাচ্ছে ব্লক!
  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৬ ইং
এরশাদপুরে পাউবোর খাল ব্লক নির্মাণে অনিয়ম

আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন টিএনটি খালে ব্লক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের ইট, বালি ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করে কাজ করা হচ্ছে, যা প্রকল্পের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্জিনা এন্টারপ্রাইজের মালিক হুমায়ন আহম্মেদ প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে খালটির ব্লক নির্মাণকাজ বাস্তবায়ন করছেন। কাজ শুরুর পর থেকেই নির্মাণসামগ্রীর মান নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় ঢালাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই ব্লকের অংশবিশেষ হাতের চাপেই উঠে পড়ছে। এতে কাজের মান নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।


এরশাদপুর এলাকার বাসিন্দা ইয়াছিন মিয়া বলেন, কয়েক দিন আগে নিম্নমানের ইট ও বালি এনে কাজ শুরু করা হয়। তখনই আমরা আপত্তি জানাই। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। পরে পাউবোর কর্মকর্তাদের জানানো হলেও একইভাবে কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, কাজের অনিয়ম নিয়ে কথা বললেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে।


এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কার্য সহকারী আশিকুর রহমান বলেন, নিম্নমানের কাজ করার সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনে নিম্নমানের ইট অপসারণ করে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি এইমাত্র জানলাম। তদন্ত করে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত করে নিম্নমানের ইট ও সিমেন্ট অপসারণ, কাজের মান নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ