বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাসকররা হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৬ ইং
খাসকররা হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. মিলন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সী আবু সাইফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, গল্পকার পিণ্টু রহমান ও প্রধান শিক্ষক সৈয়দ ঝণ্টু। আলোচনা সভা শেষেবিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রজনী খাতুনকে ম্যাজিক বাউলিয়ানা-২০২৫ এর ৪০ হাজার প্রতিযোগিতার মধ্যে ৪র্থ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। তাঁর এ বিরল কৃতিত্বের জন্য উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে  কৃতী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ