বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদর উপজেলায় মতবিনিময় সভায় ডিসি এনামুল কবির

ভোটের অধিকার রক্ষায় আপসহীন থাকবে প্রশাসন‎
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
মেহেরপুর সদর উপজেলায় মতবিনিময় সভায় ডিসি এনামুল কবির

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।‎


‎    সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনে ভোটারের ভোট প্রদানের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক আছে। কোনো অনিয়ম, প্রভাব বা চাপ সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এটাই আমাদের অঙ্গীকার। জনগণের ভোটের অধিকার রক্ষায় আপসীন থাকবে প্রশাসন। মেহেরপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষের কল্যাণে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীলভাবে কাজ করে যাবে।
‎‎    সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি শীতের শুরু থেকেই অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ চলছে। সমাজের দুর্বল শ্রেণির মানুষের যেন কোনো কষ্ট না হয়Ñসেদিকে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’