মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫-২০২৭) মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগঠনের অফিসে এই মনোনয়নপত্র বিক্রি করা হয়। ‎মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম তত্ত্বাবধান করেন সহকারী নির্বাচন কমিশনার হানিফ মণ্ডল ও অফিস সেক্রেটারি নাসিম খান। ‎নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। পরদিন ১০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। একই দিন রাত ১০টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মূল নির্বাচন। 
‎


গতকাল মনোনয়নপত্র ক্রয় করেন বিভিন্ন পদে প্রার্থীরা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহসান হাবীব সোনা, শাহিন আলম ও বকুল হোসেন। কার্যকরী সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন সাজেদুর রহমান, সৈয়দ রাকেশ হাসান ও উজ্জল হোসেন। ‎সহসভাপতি পদে আলমগীর হোসেন ও শাহিন আলম টুটুল, সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান ও শাখাওয়াত হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক পদে নাসিম ইসলাম, এরশাদ আলী ও রেজাউল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।
‎
‎

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেন্টু শেখ ও ফরহাদ হাসান তুষার, সাংগঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন ও আফজারুল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে চঞ্চল শেখ ও চাঁদ আলী।
‎

কোষাধ্যক্ষ পদে আজিজুল হক, মাহবুব, মোফাজ্জেল ও সোহেল, সড়ক সম্পাদক পদে সোহেল রানা সজীব, মুরসালিন ও আনারুল ইসলাম; শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মাহবুব রিপন ও খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে সুমন ও ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র ক্রয় করেছেন।


‎এছাড়া সদস্য পদে শরিফুল ইসলাম, আন্নাচ আলী, লাল মিয়া, জিয়ারুল, শাহিন শেখ, আব্দুল জব্বার, খবিরুল, রশিদুল ইসলাম ও বাচ্চু মনোনয়নপত্র তুলেছেন। 



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ