সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক কমরেড জালাল উদ্দিন আর নেই

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক কমরেড জালাল উদ্দিন আর নেই

মেহেরপুর জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইপিছিপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও পরবর্তীতে সিপিবিসহ বিভিন্ন বাম দলের জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলমের দুলাভাই ও সাংবাদিক মিজানুর রহমান হেলালের পিতা।


গতকাল রোববার সন্ধ্যায় জানাজা শেষে তাকে গাংনী উপজেলার মানিকদিয়া গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাম ঘরানার রাজনীতিবিদ ও সর্বস্তরের মানুষ। এর আগে জাতীয় গণফ্রন্টের কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ