রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

ভারতে প্রবেশকালে শিশুসহ আটক ৮

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
ভারতে প্রবেশকালে শিশুসহ আটক ৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় নারী-শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বেলা তিনটার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে ২০ গজ ভেতরে বাঘাডাংগা গ্রাম থেকে দুই নারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। 


এর আগে বেলা ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে ২০০ গজ ভেতরে মান্দারতলা এলাকার মেহগনি বাগানে অভিযান চালায়। হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বাধীন ওই অভিযানে ধরা পড়ে আরও ছয়জন। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও তিন শিশু রয়েছে। আটক দুই পুরুষ হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন উত্তর কুড়িগ্রাম ভৈরব নগরের নগেন রায়ের ছেলে সুখেন রায় (৪৬) ও একই থানাধীন মল্লিকবাড়ি গ্রামের যোগেন মল্লিকের ছেলে রথীন রায় (২৯)। 


মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানায়, আটক পুরুষদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারী ও শিশুদের যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত