সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গণসংযোগ ও পথসভায় এমপি প্রার্থী রুহুল আমিন

জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি জাদুঘরে যাবে
  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
জীবননগরে গণসংযোগ ও পথসভায় এমপি প্রার্থী রুহুল আমিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন জীবননগর পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে তিনি জীবননগর উপজেলা জামায়াত অফিস থেকে শুরু করে বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা, কাঁচাবাজার, লক্ষ্মীপুর, দৌলৎগঞ্জ, থানাপাড়া, নারায়ণপুর, ইসলামপুর, সুবলপুর, আশতলাপাড়া, হাইস্কুল পাড়া ও তেঁতুলিয়া গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।


গণসংযোগ শেষে আশতলাপাড়া ও নতুন তেঁতুলিয়া গ্রামে পথসভায় বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে এই দেশে উন্নয়ন ও দুর্নীতি একসাথে চলতে পারবে না। সব ধরনের দুর্নীতি জাদুঘরে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা জনগণের শাসক নয়, সেবক হতে চাই। জনগণের অধিকার ও সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বৈচিত্র্যময় কৃষি এলাকার উপযোগী করে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’


গণসংযোগ ও পথসভায়  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলসিুল মুফাসসরিনি পরষিদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজলো জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দীন, পৌর জামায়াতের আমির মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সীমান্ত ইউনিয়ন আমির আব্দুল ওয়াহেদ, হাসাদাহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, হাসাদাহ ইউনিয়ন সেক্রেটারি লাল্টু মিয়া, শফিকুল ইসলাম, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদ্দার, যুবনেতা মোমিনল ইসলাম, আব্দুল মোতালেব, আবুল কালাম আজাদ, হাসান শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান মিলন, হাবিবুর রহমান তারিপ, জাহিদুর রহমান সম্রাট, জাহিদ হোসেন, এলাহী মন্ডল, আহাদ আলী, আব্দুর রহমান মাস্টার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী