সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালমারী গ্রামের বানাতখাল মোড়ে এ অভিযান চালানো হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান জানান, সকালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হন তারা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে শিয়ালমারী উত্তরপাড়ার একটি চায়ের দোকানের সামনে থেকে বটিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী বিশ্বাসের ছেলে মো. মশিউর রহমান মন্টুকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে আলামত জব্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-১১, তারিখ- ৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। ওসি মাসুদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী