রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
জীবননগর সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার হয়। বিজিবি জানায়, বিকেল চারটায় সীমান্ত পিলার ৭২/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে মানিকপুর গ্রামে অভিযান চালানো হয়। হাবিলদার আখতার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত