মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, নাজির আফতাব আলী খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, উপ-প্রশাসনিক কর্মকর্তা জহির উদ্দিন, সাজেদুর রহমান প্রমুখ।‎


নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ‎এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানজিলা শারমীন দৃষ্টি, অবির আনসারী, হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর, খাদিজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ