মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

দামুড়হুদার দশমী পাড়ার বাবু মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে বাড়ির সামনে প্রতিবেশীদের সাথে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যান তিনি। বাবু (২০) দামুড়হুদা দশমীপাড়ার মোহাম্মদ শুকুর আলীর ছেলে।

জানা যায়, গতকাল বাবু বাজার থেকে বাড়ি এসে প্রতিবেশীদের সাথে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন। এসময় বাবু ডুব দিলে আর পানির ওপরে উঠে আসেন পারেননি। তখন প্রতিবেশীরা তাকে পানিতে খুঁজতে থাকে। আধাঘণ্টা খোঁজার পর বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বাজারের দোকানদার বলেন, বাবু ছিল এলাকার সকলের প্রিয় মানুষ। সাদাসিদ অল্প বয়সের ছেলেটা বাজারে প্রতিটা মানুষের মুখোমুখি থাকতো। যে যা বলতো শুনত। বাবুর মৃরগিমরা রোগ ছিল। এ কারণেই হয়তো পানিতে ডুবে মারা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী