সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে আলমসাধু উল্টে আহত ২

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
উথলীতে আলমসাধু উল্টে আহত ২

জীবননগর উপজেলার উথলীতে রেললাইনের স্পিড ব্রেকার পার হওয়ার সময় আলমসাধু উল্টে চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উথলী গ্রামের ঘোড়ামারা রেলক্রসিংয়ের নিকট এই দুর্ঘটনা ঘটে। আহতেরা হলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামের ইছাহক আলীর ছেলে মজিবর রহমান (৪০) ও পার্শ্ববর্তী মুক্তারপুর গ্রামের মৃত মুহিদুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন(৩৫)।
জানা গেছে, শনিবার সকালে স্পিড ব্রেকার খেয়াল না করে দ্রুত গতিতে পার হওয়ার সময় আলমসাধু উল্টে গর্তের মধ্যে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুজনই গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী