শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদেশি মদ ভারতীয় নাগরিক আটক

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিদেশি মদ ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গায় চার বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসমি হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার চকরামপ্রসাদ গ্রামের মোজাহার মোন্ডলের ছেলে মহাবুল মন্ডল (৩৮)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) সৌমিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মহাবুল মন্ডলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় তার কাছ থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহাবুল মন্ডল স্বীকার করেছেন, তিনি রাজশাহী সীমান্ত এলাকার তারকাটা পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন