বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার দলকালক্ষ্মীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৫ ইং
দামুড়হুদার দলকালক্ষ্মীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামে গৃহবধূ চাঁদনী খাতুন (১৯) বিষপানে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। চাঁদনী খাতুন সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের ফয়সাল ইসলামের স্ত্রী। সাত মাস আগে তাদের বিয়ে হয়। পরিবার জানায়, মানসিকভাবে অসুস্থ থাকার কারণে মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন তিনি। পাঁচ দিন আগে নানীর বাড়ি দলকালক্ষ্মীপুরে বেড়াতে যান। শুক্রবার সকালে তিনি পানির সাথে ইঁদুর মারা বিষ মিশিয়ে পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলেও অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।


চাঁদনী খাতুনের ভাবি শিরীনা খাতুন বলেন, ‘সকালে তাকে ভাত খেতে বললে সে অস্বীকৃতি জানায়। হঠাৎ দেখি বিষ খেয়ে বমি করছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। তবে পুরোটা খায়নি, সামান্যই খেয়েছিল।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিব সাদী জানান, ‘মেয়েটিকে আনার সময় পরিবারের সদস্যরা জানান, সে ইঁদুর মারা বিষ খেয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সে হয়ত অন্য কিছু খেয়েছিল, যা পরিবার জানত না। ওয়াশ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই ওই গৃহবধূর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। 



কমেন্ট বক্স