শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাটে পুকুরের পানিতে ডুবে খাইরুল ইসলাম (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলামের বাড়ি উপজেলার কুমারী ইউনিয়নের লস্কর আলীর পাড়ায়। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, খাইরুল দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগে ভুগছিলেন।


স্থানীয় শ্রমিকেরা জানান, বুধবার সকালে খাইরুলসহ কয়েকজন শ্রমিক পৌরসভার পশুহাট এলাকায় একটি বড় পুকুরে কচুরিপানা পরিষ্কার করার কাজে যোগ দেন। সারা দিন কাজ শেষে সন্ধ্যায় সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নেন। তবে খাইরুলকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে ধারণা করা হয় তিনি হয়ত বাড়ি ফিরে গেছেন। কিন্তু পরে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় শ্রমিক ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জানায়, খাইরুল দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ এভাবে মৃত্যুর ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খাইরুলের দীর্ঘদিনের অসুস্থতার বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে তিনি পানিতে পড়ে মারা যান। যেহেতু পরিবারের কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রস্তুতি চলছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন