শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাহিয়া তাসনিম সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৫ ইং
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাহিয়া তাসনিম সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম মায়া’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিমান বাহিনীর সদস্যরা। গতকাল দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের নানার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা। পরে বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইকতিয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মাহিয়া তাসনিম মায়া চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে। বিমান দুর্ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মৃত্যুবরণ করে মায়া। পরে মুজিবনগরের জয়পুর তার গ্রামে নানার গ্রামে দাফন করা হয় তাকে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন